Breaking News

শত্রুর শত্রু বন্ধু- প্রমান করল বাংলাদেশ পাকিস্তান

বন্ধুত্ব আরও গাঢ় হল বাংলাদেশ পাকিস্তানের। কেন এমন বলছি ? এবার দুই দেশের মধ্যে ভিসা ব্যবহার বন্ধ করলো দেশের শীর্ষ নেতৃত্বরা। বাংলাদেশের নাগরিকদের পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে লাগবে না ভিসা। অন্যদিকে পাকিস্তানের নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম। তবে হুথি করে এই নয়া নির্দেশিকা কেন ? .. বেশ কিছু সময় আগে থেকেই ভারতের বিরুদ্ধে বিভিন্ন টপ ফেলেছিল পাকিস্তান বাংলাদেশ। দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকও হয়। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। তার পরেই বাংলাদেশের ছবি বিশ্বের দরবারে একেবারেই আলাদা।

বুধবার ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী মহসিন নকভি। সেখানেই এই ভিসাবিহীন প্রবেশাধিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, দুই দেশে যাঁদের কাছে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট থাকবে, তাঁদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে দুই দেশ যৌথ ভাবে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। তবে ঠিক কবে থেকে এই ভিসাবিহীন চলাচল শুরু হবে, তার উল্লেখ করা হয়নি।

ইতিমধ্যেই বাংলাদেশের অভ্যন্তরে স্থায়ী সরকার গঠন নিয়ে বেশ হিংসার ছবি নজরে পড়েছে। অপর দিকে ভারতে হামলা চালিয়ে আগে থেকেই ভারতের শত্রু ছিল পাকিস্তান। শত্রুর শত্রু যে বন্ধু হয় , সেটাই প্রমান করেভিছে পাকিস্তান বাংলাদেশ। সেই ছবি দেখছে এবার গোটা বিশ্ব। যার জেরে এবার এই নয়া সিদ্ধান্ত ভারত বাংলাদেশের সরকারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button