Breaking NewsLife StylePOLITICSঅন্যান্য

‘অপরাজিতা বিল’ ফেরত!

এটা শুধুই আইন নয়, বাংলার নারীদের প্রতি অঙ্গীকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাশ হয়েছিল ‘অপরাজিতা বিল’। এই বিলের মাধ্যমে ধর্ষণ, ধর্ষণের পর খুন, শিশু নির্যাতনের মতো নারীবিরোধী অপরাধে সরাসরি মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে।


বিলটি ইতিমধ্যেই বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হয়েছে। পাঠানো হয়েছিল রাজভবনে অনুমোদনের জন্য। কিন্তু দীর্ঘদিন ধরে ফাইল ঝুলিয়ে রেখে অবশেষে সেটিকে ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল। অভিযোগ, রাজ্যপালের মতে এই বিল ‘অত্যন্ত কঠোর’, ‘নিষ্ঠুর’ – তাই তিনি সই করলেন না। শুধু রাজনৈতিক নয়, এই সিদ্ধান্ত ঘিরে উঠছে গভীর সাংবিধানিক প্রশ্নও। মুখ্যমন্ত্রী যেখানে সাহসের সঙ্গে একের পর এক নারীর নিরাপত্তায় আইন এনে নজির গড়ছেন, সেখানে সাংবিধানিক প্রধানের এহেন ভূমিকা হতাশাজনক বলে মনে করছে শাসকদল।


রাজভবনের সূত্র বলছে – সুপ্রিম কোর্টের কিছু পর্যবেক্ষণ মানা হয়নি বলেই আপত্তি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে – নারী ও শিশুর ওপর নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে যদি মৃত্যুদণ্ড না হয়, তাহলে কী হবে?


বাংলার নারী মুখ্যমন্ত্রী যেখানে অপরাধীর জন্য নেই কোনও সহানুভূতি, সেখানে রাজ্যপালের এই সিদ্ধান্ত নারীদের পাশে না দাঁড়িয়ে, কি তবে অপরাধীদের রক্ষা করার একটা নরম বার্তা? ‘অপরাজিতা বিল’ এখন শুধু এক আইনি প্রস্তাব নয়, বাংলার নারী নিরাপত্তা নিয়ে এক মৌলিক দ্বন্দ্বের প্রতীক হয়ে উঠেছে। এখন দেখার, এই লড়াইতে শেষ কথা কে বলে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button