Breaking NewsPOLITICSWorld

চিনের ছায়া সরিয়ে ভারতের কোলে ফের মলদ্বীপ

একসময়ের কাঁটাযুক্ত দূরত্বকে সরিয়ে রেখে ভারতের দিকেই হাত বাড়াল মালদ্বীপ। সম্পর্কের এই নাটকীয় বদলের কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মালদ্বীপ সফর। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের পর্যবেক্ষণ— যেভাবে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু প্রধানমন্ত্রী মোদিকে জড়িয়ে ধরলেন, তা নিঃসন্দেহে দ্বিপাক্ষিক বরফ গলার বড় বার্তা।


চিনের প্রভাব বাড়ানো, ভারতীয় সেনাকে দেশছাড়া করা, একের পর এক বিতর্কিত মন্তব্য— ক্ষমতায় আসার পর থেকেই ভারতবিরোধিতার স্পষ্ট অবস্থান নিয়েছিলেন প্রেসিডেন্ট মুইজ্জু। যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় উদ্বেগ বাড়িয়েছিল কূটনৈতিক মহলে।


তবে সেই দৃশ্যপট বদলাতে শুরু করে কিছু মাসের মধ্যেই। বলা ভাল, আন্তর্জাতিক বাস্তবতা ও চিনা স্বার্থসর্বস্ব কৌশল বুঝে নিতে দেরি হয়নি মল প্রশাসনের। আন্তর্জাতিক সহায়তা, অর্থনৈতিক বিনিয়োগ এবং প্রতিরক্ষা নিরাপত্তায় ভারতের অনিবার্য ভূমিকা ফের স্বীকার করতে শুরু করে মুইজ্জু সরকার।
সেই ধারাবাহিকতাতেই মোদির মালদ্বীপ সফর কেবল এক সৌজন্যমূলক সাক্ষাৎ নয়, বরং একটি সম্পর্ক মেরামতির কূটনৈতিক পদক্ষেপ।

মালদ্বীপের মাটিতে মোদির এই সফর তাই শুধুই বন্ধুত্বের হাত মেলানো নয়, বরং এক সুদূরপ্রসারী বার্তা — ভারত কারও দ্বার বন্ধ করে না, তবে শর্ত একটাই — বিশ্বাস ও মর্যাদা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button