Breaking Newsক্রিকেটখেলা

রুটের দেড়শো, অনবদ্য ব্যাটিং ইংরেজদের

ইতিমধ্যেই টেস্ট সিরিজে ভারত ইংল্যান্ডের থেকে 2-1 এ পিছিয়ে। আর বর্তমানে যা পরিস্থিতি তাতে ম্যানচেস্টার টেস্ট ভারতের জয়ের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। টেস্টের আর বাকি দুইদিন। আর টেস্টে ভারতের থেকে অনেকখানি এগিয়ে ইংল্যান্ড। সেক্ষেত্রে এই টেস্ট ম্যাচ ড্র কিংবা ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। আর সেক্ষেত্রে এই টেস্ট ভারত জিততে না পারলে, ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ হার নিশ্চিত শুভমান গিলদের।

প্রথম তিনটি টেস্টে ভারত ভালো বোলিং করলেও, চতুর্থ টেস্টে ভারতের বোলিং অত্যন্ত নিম্নমানের। দেড় দিন ধরে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সামনে বল করে মাত্র ৭ উইকেট ফেলতে পারল ভারতীয় বোলাররা। আর তার সৌজন্যে টেস্টের তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে 544 রান। ভারতের থেকে ইতিমধ্যেই ইংল্যান্ড এগিয়ে ১৮৬ রানে। টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড যদি আর 50 রান যোগ করেও, ভারতকে ব্যাট করতে পাঠায় তাহলে ভারতকে ব্যাট করতে নামতে হবে প্রায় আড়াইশো রানের লিড নিয়ে।

ইংল্যান্ডের বিধ্বংসী বোলিং এর সামনে এত বিরাট রান করার পর, ইংল্যান্ডের সামনে লিড রেখে টেস্ট জয় কার্যত অসম্ভব। ফলে এখন থেকেই বিরাট রোহিতের অনুপস্থিতে, শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় দলের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে।

উল্লেখ্য ইংল্যান্ডকে টেস্টের তৃতীয় দিনে বিরাট রানের পথে পৌঁছে দিতে বড় ভূমিকা নিলেন জো রুট। একাই করলেন দেড়শো রান। পাশাপাশি 71 রান করেন ওলি পপ। ৭৭ রানে অপরাজিত অধিনায়ক বেন স্টোকস। অন্যদিকে ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button