POLITICSWorldআবহাওয়া

ভূমিকম্পে কাঁপল আন্দামান

ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। সোমবার রাতে এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ক্মপ্নের মাত্র ছিল ৬.৩। ভারতীয় সময় সোমবার রাত ১২টা ১১ মিনিটে এই কম্পন হয়। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে  ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। তবে এর জেরে কোনও ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের জেরে কোনও সুনামি সতর্কতা জারি করাও হয়নি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর না মিললেও, তীব্র কম্পনের ফলে দ্বীপবাসীর মনে ফের জেগে উঠেছে আতঙ্কের স্মৃতি। সুনামিপ্রবণ এই ভূমিকম্প-সংবেদশীল অঞ্চলে এমন কাঁপুনি কোনও নতুন ঘটনা নয়, কিন্তু প্রত্যেকবারই তা নতুন করে চাঞ্চল্য তৈরি করে।

প্রসঙ্গত, আন্দামান এবং আশপাশের দ্বীপপুঞ্জগুলি অত্যন্ত সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। এর  ফলে ওই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প এবং সুনামি হওয়ার ঝুঁকি রয়েছে।গত শনিবারও কম্পন অনুভূত হয় আন্দামান সাগরে। সেদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই কম্পন হয়। ৪.৯ মাত্রার ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আন্দামান অঞ্চল মূলত ভূমিকম্পের ‘সেলাই’-এর উপরেই অবস্থান করছে। টেকটোনিক প্লেটের সংঘর্ষপ্রবণ এই এলাকায় প্রায়শই ভূকম্পন ঘটে, যার ফলে সুনামির ঝুঁকিও থাকে যথেষ্ট। তবে সোমবারের কাঁপুনি এখনও পর্যন্ত বড় বিপর্যয়ের কারণ হয়নি, যা আপাতত স্বস্তির খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button