অন্যান্যবিনোদন

সদ্য মা হয়েছেন অহনা! তবে নাতনি হওয়ার খবর জানতেনই না মা চাঁদনী! তবে কি নাতনি হওয়ার পরেও মিটবেনা দূরত্ব মা- মেয়ের?

১৮ বছরের অহনা দত্ত আর রূপটান শিল্পী দীপঙ্কর রায়ের প্রেম নিয়ে বছরখানেক ধরেই চরম বিতর্ক, পারিবারিক টানাপোড়েন, এবং শেষমেশ সম্পর্ক ছিন্ন হয় মা-মেয়ের। মায়ের অসম্মতি সত্ত্বেও প্রেমিক দীপঙ্করের সঙ্গে ঘর বাঁধেন অহনা।


২৮ জুলাই মা হয়েছেন অহনা। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়ে হওয়ার খবর পেয়ে খুশি হবার বদলে অবাক হয়ে যান তাঁর মা, চাঁদনী গঙ্গোপাধ্যায়। কারণ, তিনি জানতেনই না— নাতনি এসেছে তাঁর ঘরে!

খবরে চমকে উঠলেও, নিজেকে সামলে নিয়ে চাঁদনী বলেন, “সব শিশুই ভাল। সবাই যেন সুস্থ থাকে। আমার কোল শূন্য হয়ে গিয়েছে। স্বামীর সাহায্য ছাড়াই অহনাকে বড় করেছি। ভাবিনি আমার মেয়েকে এভাবে একদিন হারাব।”

মেয়ের কথা বলতে বলতে গলা ধরে আসে চাঁদনীর। কান্নাজড়ানো গলায় বলেন, “প্রার্থনা করি, অহনা অনেক টাকা রোজগার করুক। আর ওই রূপটান শিল্পীকে বাড়ি, গাড়ি করে দিক। কারণ যত দিন ওর কাছে টাকা থাকবে, তত দিনই ও ভাল থাকবে।”

অন্যদিকে, বাবা হওয়ার খবরে রীতিমতো উচ্ছ্বসিত দীপঙ্কর। বলেন, “কতটা উত্তেজিত আমি, বলে বোঝাতে পারব না। মা আর মেয়ে দু’জনেই ভাল আছে। নামও ঠিক করেছি। তবে এখনই বলব না।”
এই দূরত্বের মাঝে ছোট্ট এক শিশুর আগমন কি কোনও সেতুবন্ধনের সুযোগ এনে দেবে মা-মেয়ের জীবনে? উত্তর সময়ই দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button