কর্মস্থলেই আক্রা*ন্ত টিকিট পরীক্ষক!

টিকিট না থাকায় যাত্রীকে ফাইন করতেই বিপত্তি! কর্মস্থলেই আক্রান্ত টিকিট পরীক্ষক। গলায় ফিতের ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। বুধবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশনে। সূত্রের খবর , আক্রান্ত ওই টিকিট পরীক্ষকের নাম তনুশ্রী ঘড়ুই। রেল সূত্রে খবর, অন্যান্য দিনের মতোই এদিন ক্যানিং স্টেশনে টিকিট পরীক্ষা করছিলেন। এক মহিলার কাছে টিকিট চাইতেই সমস্যার সূত্রপাত। তিনি অহেতুক বচসা শুরু করেন বলেই অভিযোগ। তা একপর্যায়ে চরম আকার নেয়।
কর্ব্যবরত মহিলা টিকিট পরীক্ষককে মারধর করে পালালেন বিনা টিকিটের এক মহিলা যাত্রী। বুধবার সকালে ক্যানিং স্টেশনের ঘটনা। আক্রান্তের নাম তনুশ্রী রায়। তাঁর অভিযোগ, ডাউন বালিগঞ্জ-ক্যানিং লোকালের ওই যাত্রীকে ধরলে তিনি তাঁকে ধাক্কা মারেন, গলা চেপে ধরেন। আগেও এমন ঘটনা ঘটেছে বলে দাবি তনুশ্রীর।
টিকিট পরীক্ষকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন যাত্রী। জখম হন ওই রেল কর্মী। তাতেও থামেনি আক্রমণ। পরিস্থিতি বেগতিক জানতে পেরে ছুটে যান রেলের অন্যান্য কর্মী ও পুলিশ। তারপর পরিস্থিতি আয়ত্তে আসে। ঘটনার জেরে হতভম্ব ওই মহিলা রেলকর্মী। ফাইন নিয়ে তারপরই অভিযুক্ত যাত্রীকে ছাড়া হয়। তবে টিকিট পরীক্ষকদের সঙ্গে যাত্রীদের ঝামেলা নতুন ঘটনা নয়। প্রতিনিয়ত এধরনের ঘটনা ঘটতেই থাকে।
তবে পরিস্থিতি এতটা ভয়ংকর হতে পারে, তা ভাবতে পারেনি কেউ। এদিনের ঘটনায় রীতিমতো আতঙ্কে টিকিট পরীক্ষকরা। এই ঘটনার জেড়ে চাঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। তবে আগামী দিনে যাতে এই ধরণের ঘটনা না ঘটে তার দিকে বিশেষ নজরদারি দেওয়া হবে প্রশাসনের তরফে।





