Breaking Newsরাজ্য

বিজেপি শাসিত রাজ্যে নাবালিকা ধ.র্ষ.ণ

ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল ত্রিপুরায়। নির্যাতিতাকে ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এখনও পর্যন্ত অভিযুক্তরা অধরা। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ত্রিপুরার খোয়াই জেলায়। মুদির দোকানে যাওয়ার পথে নাবালিকার সামনে হঠাৎ একটি মোটরবাইক করে এসে নামে দুই অজ্ঞাত পরিচয় ব্যাক্তি। তারপরই নাবালিকাকে একটি পরিত‌্যক্ত স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই দুই ব্যক্তি। এই বিষয়ে কাউকে জানালে প্রাণে মেরে দেওয়া হবে বলে হুমকি দেয় অভিযুক্তরা। এমনকি ধর্ষণের ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। ঘটনাস্থল থেকে নাবালিকাকে কাঁদতে দেখে উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়দের প্রচেষ্টায় বাড়ি ফিরে যায় নাবালিকা। বাড়ি ফিরে পুরো ঘটনা জানায় সে। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের সদস্যরা। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপরই গোটা ঘটনার তদন্ত শুরু করেন তদন্তকারী আধিকারিকরা।

তদন্তকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, দুই অভিযুক্ত একই জেলার বাসিন্দা। প্রাথমিকভাবে অনুমান, বেশ কিছুদিন ধরে নাবালিকার সঙ্গে অভব‌্য আচরণ করছিল অভিযুক্তরা। শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয় নাবালিকাকে। তা নাকচ করায় ধর্ষণ করা হয়। খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনার জেরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button