Breaking News

দার্জিলিংয়ে বন দফতরের আবাসনে বি.ধ্বং.সী অ.গ্নিকা.ণ্ড, পু*ড়ে ছাই ৮টি কোয়ার্টার

ভয়াবহ অগ্নিকাণ্ড দার্জিলিংয়ে। পুড়ে ছাই বন দফতরের ৮টি কোয়ার্টার। চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দা ও বনকর্মীদের মধ্যে। তবে হতাহতের কোনো খবর নেই।

সূত্রের খবর, বুধবার রাতে দার্জিলিঙের কাকঝোরা এলাকায় দার্জিলিং টেরিটোরিয়াল ডিভিশনের পাশে থাকা প্রথমে একটি খালি কোয়ার্টারে আগুন লাগে। তারপর তা পরপর কোয়ার্টারগুলোকে গ্রাস করতে থাকে। কোয়ার্টারগুলো অনেক পুরনো ও কাঠের তৈরি হওয়ায় মুহূর্তে আগুন ভয়াবহ আকার নেয়। প্রথমে বন কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দার্জিলিং দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন।

দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করলেও ততক্ষণে বন বিভাগের আটটি স্টাফ কোয়ার্টার পুড়ে ছাই হয়ে যায়। এমনকি ডিভিশনাল ফরেস্ট অফিসারের কার্যালয়ের একাংশও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। যদিও প্রাণহানির কোনও খবর নেই। তবে দফতরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি নথি আগুনে পুড়ে গিয়েছে।

ঘটনার খবর পাওয়ার পর দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের আধিকারিকরা, চিড়িয়াখানার প্রতিনিধি ও উচ্চপদস্থ বনকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে মনে করা হচ্ছে। পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button