প্রাক্তন কংগ্রেস নেতার খোঁজে তল্লাশিতে ইডি

ইডি এবার জালে ধরতে মরিয়া কংগ্রেসের প্রাক্তন সাংসদকে। টাকা প্রতারণার অভিযোগে একাধিক জায়গায় ওই কংরেস সংসদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইডি। সমবায় ব্যাঙ্কে ঋণ-প্রতারণার অভিযোগ উঠেছিল কংগ্রেসের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। সেই মামলার তদন্তে এ বার আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও পৌঁছে গেল ইডি! বৃহস্পতিবার সকালে আন্দামানের একাধিক জায়গায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। অন্যদিকে কলকাতাতেও চলছে তল্লাশি।
এবার ইডির রেডারে কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুলদীপ রাই শর্মা। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবরের একটি সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ জালিয়াতির অভিযোগে নাম জড়িয়েছিল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুলদীপ রাই শর্মার। সেই মামলার তদন্তে বৃহস্পতিবার সাগর পেরিয়ে সেখানে গিয়ে হাজির হয় ইডি। আন্দামানে এটিই তাদের প্রথম অভিযান। পোর্ট ব্লেয়ার ও তার আশপাশের ন’টি জায়গায় দীর্ঘ ক্ষণ তল্লাশি চালানো হয়। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আন্দামানের পাশাপাশি তল্লাশি চালানো হয়েছে কলকাতার দু’টি জায়গাতেও।
কলকাতা জুড়ে এর আগেও একাধিক জায়গায় এই তল্লাশি চলেছে। তবে এবার টার্গেট প্রাক্তন কংগ্রেস নেতা। কুলদীপ রাই শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হন। তবে তার বিরুদ্ধে এবার একের পর এক অভিযোগ উঠে এসেছে সামনে। যার জেরে তার খোঁজে মরিয়া এবার ইডি আধিকারিকেরা।
ইডি সূত্রে খবর কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবরের একটি সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ জালিয়াতির অভিযোগে নাম জড়িয়েছিল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুলদীপ রাই শর্মার।আন্দামানে এটিই তাদের প্রথম অভিযান। পোর্ট ব্লেয়ার ও তার আশপাশের ন’টি জায়গায় দীর্ঘ ক্ষণ তল্লাশি চালানো হয়।





