Breaking Newsআরও ≡

বাড়ছে AI-এর ব্যবহার, মাথায় হাত ১২ হাজার কর্মীর

প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিস। এর মাঝে কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে TCS-এর তরফ থেকে। কবে বেতন বৃদ্ধি করা হবে? সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, AI ও নয়া প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে হাঁটার পরিকল্পনা করছে TCS.

TCS সূত্রে খবর, ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের পর অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের TCS-এর তরফ থেকে ইমেল করে জানানো হয়েছে, “বিশ্বব্যাপী চলা রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার জেরে আমরা উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে সংস্থার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছে।“

এক সাক্ষাৎকারে TCS এর CEO কে. কৃথিবাসন জানিয়েছেন, “আমরা নতুন প্রযুক্তি, AI এবং ক্রমবর্ধমান অপারেটিং মডেলের উপর জোর দিচ্ছি। আমরা যেভাবে কাজ করি তা পরিবর্তিত হচ্ছে। আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং তৎপর হতে হবে। আমরা ব্যাপকভাবে AI ব্যবহার করছি এবং এই নতুন যুগে প্রয়োজনীয় দক্ষতা মূল্যায়ন করছি।”

TCS-এর কর্মী ছাঁটাইয়ের মাঝে বড়সড় ঘোষণা করল ইনফোসিস। ইনফোসিসের চিফ এগজেকিউটিভ অফিসার সলিল পারেখই জানিয়েছেন, চলতি অর্থবর্ষে ২০ হাজার নতুন কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে ইনফোসিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button