Breaking NewsPOLITICSদেশ

বিহারের খসড়া ভোটার তালিকায় বাদ লালু-পুত্রের নাম!

নির্বাচন কমিশন শুক্রবার বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। এমনকি এই সংশোধিত ভোটার তালিকায় নেই খোদ বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম। শনিবার সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ এনেছেন লালু-পুত্র।

সাংবাদিক বৈঠকে তেজস্বী যাদবের প্রশ্ন তোলেন, “ভোটার তালিকায় আমার নিজেরই নাম নেই। এই পরিস্থিতিতে আমি ভোটে লড়ব কী ভাবে?” তিনি আরও বলেন, “প্রতিটি বিধানসভা থেকে কমপক্ষে ২০ থেকে ৩০ হাজার নাম বাদ গিয়েছে। মোট ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে খসড়া থেকে। অর্থাৎ, বিহারের মোট ভোটারের ৮.৫ শতাংশ। কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে ভোটারের ঠিকানা, বুথ নম্বর, এপিক নম্বর কিছুই নেই। ফলে কার নাম বাদ পড়েছে সেটা ধরার কোনও উপায় নেই।“

এদিন সাংবাদিক বৈঠকে মোবাইল দেখিয়ে বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, “এপিক নম্বর দিয়ে সার্চ করেও আমার কোনও তথ্য পেলাম না। বুথ লেভেল অফিসার নিজে এসে আমার নথি নিয়ে যান।”

তবে তেজস্বী যাদবের দাবি নাকজ করে কমিশন জানিয়েছে, “ক্রমিক নম্বর ৪১৬-তে তেজস্বীর নাম রয়েছে। হাউস নম্বর ১০।“ নির্বাচন কমিশনের দেওয়া তালিকায় তেজস্বীর এপিক নম্বর আরএবি০৪৫৬২২৮। অন্যদিকে, সাংবাদিক বৈঠকে তেজস্বী নিজেই জানান, তাঁর ভোটার কার্ডে থাকা এপিক নম্বর আরএবি২৯১৬১২০।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button