হুর মুড়িয়ে ভা*ঙল মাটির বাড়ি দেওয়াল! দু*র্ঘটনা*য় প্রা*ণ হারাল এক খুদে

মাটির বাড়ির দেওয়াল ভেঙে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারাল এক খুদে। মৃতের নাম কিরণ লোহার, বয়স ২.৫ বছর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রামে।
জানা যাচ্ছে, সোমবার সকালে বাড়ির উঠোনে খেলা করছিল ছোট্ট কিরণ। সেই সময় আচমকা তাদের মাটির বাড়ির একটি পুরোনো দেওয়াল হঠাৎ ভেঙে পড়ে শিশুটির উপর। প্রচণ্ড শব্দে চমকে ওঠে পাড়ার মানুষ। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত তাঁকে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করে নিয়ে যান পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই প্রসঙ্গে শিশুটির মা বিনা লোহার বলেন, “মেয়েটা একা একা খেলছিল, কিছু বুঝে ওঠার আগেই দেওয়ালটা ভেঙে পড়ল। আমি দৌড়ে এসে দেখি আর কিছু করার নেই।”
এই ঘটনার জেরে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, গ্রামে এখনও বহু কাঁচা মাটির বাড়ি রয়েছে। বর্ষাকালে এমন ঘটনা আগেও ঘটেছে, প্রশাসনের তরফে কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয় বাসিন্দাদের আরও জানান প্রশাসনের উচিত অবিলম্বে পরিত্যক্ত বা দুর্বল মাটির বাড়িগুলির সমীক্ষা চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। না হলে এমন ঘটনা ফের ঘটতে পারে।





