Breaking Newsরাজ্য

বিহারের খসড়া ভোটার তালিকায় গরমিলের অ*ভিযোগ

সম্প্রতি বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। বিহারের খসড়া ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এই নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব জমা করেছে বিরোধীরা। সংসদে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে তাঁরা।

বিরোধীদের অভিযোগ, বিহারের গোপালগঞ্জ, পূর্ণিয়া, মধুবনি, ভাগলপুর সহ একাধিক সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা এলাকা এবং যে জায়গায়গুলোতে বিধানসভা আসন বিরোধীদের দখলে রয়েছে, সেই জায়গায়গুলোতেই বেছে বেছে ভোটার বাদ দেওয়া হয়েছে বেশি। এই নিয়ে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছেন মানিকম টেগর। তিনি জানান, অবিলম্বে এই ট্রেন্ড যদি বন্ধ না হয় তাহলে দেশজুড়ে এটাই হবে। বৈধ ভোটার বাদ পড়বে।

বিহারে যে ৬৫ শতাংশ ভোটার বাদ দেওয়া হয়েছে, তাঁরা কিন্তু সকলেই বৈধ ভোটার। এমনটাই দাবি বিরোধীদের। সূত্রের খবর, মুলতুবি প্রস্তাব কোনওভাবেই গ্রহণ করা হবে না। সরকারি পক্ষ এই অভিযোগ মানতে নারাজ। অন্যদিকে রবিবার দুপুর পর্যন্ত কোনও রাজনৈতিক দল বিহারের খসড়া ভোটার তালিকা নিয়ে কোনও অভিযোগ জানায়নি। এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম সংযোজন বা বাদ দেওয়া সংক্রান্ত অভিযোগ পেয়েছে ৯৪১ টি। কমিশনের দাবি, খসড়া তালিকা থেকে বাদ পড়েছে মৃত, স্থায়ী ভাবে অন্যত্র চলে যাওয়া ব্যক্তিদের এবং একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের নাম। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারে ভোটার তালিকায় প্রায় ৭ কোটি ৯০ লক্ষ নাম ছিল। এবারের খসড়া তালিকায় তা কমে ৭ কোটি ২৪ লক্ষ হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button