Breaking Newsরাজ্য

খোদ রাজধানীতে মহিলা সাংসদের গলা থেকে হার ছিন*তাই!

দেশের রাজধানী দিল্লি। সেখানে রয়েছে ডাবল ইঞ্জিন সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী একজন মহিলা। অত্থচ খোদ রাজধানীতেই মহিলা সাংসদের গলা থেকে সোনার হার ছিনতাইয়ের অভিযোগ উঠল। এরপরই বিজেপি শাসিত দিল্লির নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, সোমবার প্রাতঃভ্রমণে গিয়েছিলেন তামিলনাড়ুর মায়িলাদুথুরাই কেন্দ্রের কংগ্রেস সাংসদ সুধা রামকৃষ্ণন। সেই সময়ে স্কুটারে করে এসে এক ব্যক্তি তাঁর সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। পুলিশে অভিযোগ দায়ের করেছেন সুধা। তিনি জানান, ডিএমকে সাংসদ রাজিথির সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন কংগ্রেস সাংসদ। চাণক্যপুরীতে পোল্যান্ডের দূতাবাসের কাছাকাছি পৌঁছতেই স্কুটারে চেপে আসা এক ব্যক্তি তাঁর গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে যায়। হেলমেট পরে থাকায় অভিযুক্তের মুখ দেখা যায়নি।

গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ সুধা রামকৃষ্ণন। তিনি জানান, “চাণক্যপুরীর মতো এলাকা যেখানে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে, সেই জায়গায় এক মহিলা সাংসদের উপর এমন হানাকে জঘন্য় বললেও কম বলা হয়। দেশের রাজধানীতে উচ্চ নিরাপত্তা মোতায়েন থাকা এলাকায় যদি কোনও মহিলা নিরাপদে হাঁটতে না পারেন তাহলে আর কোথায় সুরক্ষিতভাবে দৈনন্দিন কাজ করতে পারবেন মহিলারা?”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে অপরাধীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ। এই ঘটনার বিরোধীদের প্রশ্ন, খোদ মহিলা সাংসদেরই যদি নিরাপত্তা না থাকে, তাহলে দিল্লির সাধারণ মহিলাদের নিরাপত্তা কি আদৌ আছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button