Breaking NewsPOLITICSরাজ্য

ভোটের আগে শমীকের নয়া কৌশল, আজ দিল্লিতে ‘শাহি’ সাক্ষাৎ

রাজ্য বিজেপির সাংসদদের সঙ্গে সোমবার দিল্লিতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রবিবার এই বিষয়ে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। ইতিমধ্যেই শাহের কাছে পৌঁছে গিয়েছেন তিনি। প্রশ্ন উঠছে, ২৬-র ভোটের আগে কি বিজেপির রদবদল হতে চলেছে?

বিজেপির ৭ জেলার সাংগঠনিক সভাপতির কাজে অখুশি দিল্লির নেতৃত্ব। সেই রিপোর্ট রয়েছে আরএসএসএসের কাছেও। ৪৩ সাংগঠনিক জেলাতেই রদবদল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৫ অগাস্টের পর এই নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বেশ কয়েকজন জেলা সভাপতি তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে। এ নিয়ে দিল্লির কাছে রিপোর্টও জমা করবেন শমীক।

এদিন শমীক জানান, আগামী ৯ আগস্ট অভয়ার ধর্ষণ-হত্যাকাণ্ডের একবছরে নাগরিক মিছিলের ডাক দিয়েছে তাঁর পরিবার। তাতে পতাকা ছাড়া অংশ নিতে চায় বিজেপি। তা নিয়ে নিজেদের কর্মসূচির কথা জানানো হয়েছে অমিত শাহকে। এই মিছিলে রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সোমবার দিনভর নানা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার মাঝেই বাংলায় ১২ জন বিজেপি সাংসদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এদিকে সোমবার তৃণমূলের রাজ্যসভা ও লোকসভার সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button