Blog

বাতিল দ্বিতীয় হুগলি সেতু বন্ধের নোটিশ, স্বাভাবিক থাকবে যান চলাচল

শনিবার রাত থেকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কথা জানালেও সেই বিজ্ঞপ্তি তুলে নিল কলকাতা পুলিশ। আগের নির্দেশ অনুযায়ী, এদিন রাত ৯টা থেকে রবিবার রাত ৯ টা পর্যন্ত সেতু বন্ধ থাকার কথা ছিল। কিন্তু সেই নির্দেশ বাতিল করল কলকাতা পুলিশ। শনিবারই এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে ওই কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, ফলে পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হচ্ছে।

সূত্রের খবর, গত শনিবার কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই মতো আজ শনিবার রাত ৯ টা থেকে রবিবার ৯টা পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টার জন্য হুগলি সেতু বন্ধ রাখার কথা জানানো হয়। মেরামতি এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্যেই কোনা এক্সপ্রেস এবং দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে। কিন্তু জানা গিয়েছে, হাওড়া সিটি পুলিশ এবং এইচআরবিসি অর্থাৎ হুগলি রিভার ব্রিজ কমিশনার কর্তৃপক্ষের অন্য কাজ রয়েছে।

সেই কারণেই কলকাতা পুলিশের তরফে আগের বিজ্ঞপ্তি আজ শনিবার কলকাতা পুলিশের তরফে বাতিল করা হয়। সরকারি অধিকর্তারা জানিয়েছেন, সুবিধাজনক সময়ে নতুন করে কাজের সময়সূচি নির্ধারণ করা হবে এবং আগের মতোই তা আগাম বিজ্ঞপির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যেহেতু ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তাই আপাতত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল স্বাভাবিকই থাকবে।

প্রসঙ্গত, কোনা এক্সপ্রেসের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হওয়ার কথা ছিল। স্টিল বিম পোর্টাল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয় এক্সপ্রেসওয়ের দুই জায়গায়। পাশাপাশি হুগলি সেতুতেও বেশ কিছু কাজ করা ছিল। বদল করা হতো বেয়ারিং পাশাপাশি সেতুতে স্টে এবং হোল্ডিং ডাউন কেবল বসানোর সিদ্ধান্ত নিয়েছিল হুগলি রিভার ব্রিজ কমিশনার। সেই কাজ আপাতত না হওয়ায় হুগলি সেতু বন্ধ থাকছে না। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে ব্রিজের যান চলাচল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button