Breaking NewsPOLITICSঅন্যান্যআরও ≡বিদেশ

আলাস্কার পর নজরে ওভাল, ট্রাম্প-জ়েলেনস্কি বৈঠকে মিলবে সমাধান?

আলাস্কার বৈঠকের পর এবার নজর ওভাল অফিসের দিকে। শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘণ্টাতিনেক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বৈঠক ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে।

গত শুক্রবার আলাস্কার বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘণ্টাতিনেক বৈঠক করেন ট্রাম্প। দুই রাষ্ট্রনেতাই দাবি করেছিলেন, আলোচনাটি ‘অত্যন্ত ফলপ্রসূ’। এর পরই সোমবার ট্রাম্পের ডাকে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসতে চলেছেন জ়েলেনস্কি। সূত্রের দাবি, বৈঠকে ইউক্রেনের পূর্ব দিকের ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব রাখতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি নাকি ২২ অগস্ট পুতিন ও জ়েলেনস্কিকে একসঙ্গে আলোচনার টেবিলে বসানোর দিনক্ষণও ঘোষণা করেছেন।

তবে এই বৈঠক ঘিরে রীতিমতো আশঙ্কা রয়েছে ওয়াকিবহাল মহলের একাংশে। কারণ, এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেই ওভাল অফিসে ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে অন-ক্যামেরা তীব্র বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন জ়েলেনস্কি। শেষ পর্যন্ত কার্যত হোয়াইট হাউস থেকে তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর এই প্রথম বার আবার মার্কিন প্রেসিডেন্টের ডাকে ওভালে পা রাখতে চলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

বিশেষজ্ঞদের মতে, আজকের বৈঠক দুই দেশের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে ট্রাম্প যে সমাধান সূত্র মেলাতে চাইছেন, তা আদৌ জ়েলেনস্কি মেনে নেবেন কি না, সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button