মুক্তি পেল বাংলার প্রথম AI নির্মিত গান

কাজী নজরুল ইসলামের সৃষ্টির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মিশ্রনে তৈরি করা হয়েছে এই গান ,যার নাম ‘ভারতবর্ষ’।নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নতুনভাবে চেনালেন সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্ত।
গত ১৮ অগষ্ট মুক্তি পেয়েছে বাংলার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত গান!কাজী নজরুল ইসলামের সৃষ্টির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মিশ্রনে তৈরি করা হয়েছে এই গানটি। এই গানের মাধ্যমে কাজী নজরুল ইসলাম এবং ভারতের ইতিহাসকে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছেন গায়িকা।
মেখলা বলেন, আমার উদ্দেশ্য হলো আমাদের ভারতবর্ষের পুরনো ঐতিহ্য এবং ইতিহাসের সঙ্গে মানুষ আবার পরিচিত হোক। এই গানটি তৈরি করার একমাত্র উদ্দেশ্য হল অতীতকে ভবিষ্যতের সঙ্গে যুক্ত করা। ভবিষ্যৎ প্রজন্ম যারা অনেকেই এই ঐতিহ্যের কথা জানে না, তাদের জন্য এই গান একটি সেতুর মতো কাজ করবে!
এই গানের মধ্যে দেখানো হয়েছে বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরকেও। দেখানো হয়েছে গৌতম বুদ্ধ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেও। আসুমদ্রহিমাচল থেকে কেদারনাথের সৌন্দর্য সবকিছু ফুটে উঠেছে এই গানের মাধ্যমে।
গায়িকা আরও বলেন, ‘ছবিগুলি এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে দর্শকরা ভারতের ঐতিহ্যের সঙ্গে পুনরায় মিলিত হতে পারেন। এই একটা গানের মধ্যেই কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে সীমাবদ্ধ করা যায় না, তবু গায়ক তথা কবিকে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে মাত্র।’





