অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে হামলার অভিযোগ, পদক্ষেপ আদালতের

কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রণেন্দ্রনারায়ণ রায়ের পুত্রকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, কোনও কারণ ছাড়াই বিধাননগরে তাঁর বাড়ির সামনে উর্দি ছাড়া পুলিশকর্মীরা তাঁকে মারধর করেছেন। অভিযোগ, কোনও কারণ ছাড়াই বিধাননগরে তাঁর বাড়িতে উর্দি ছাড়া পুলিশের কয়েক জন ঢুকে অত্যাচার চালায়। প্রাক্তন ওই বিচারপতির ছেলে বর্তমানে হাই কোর্টের আইনজীবী। ওই ঘটনায় বৃহস্পতিবার দ্রুত শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন কয়েক জন আইনজীবী।
জানা যাচ্ছে, বুধবার রাত ১০টা ৪০ মিনিট নাগাদ সল্টলেক সেক্টর ২ এলাকায় সাদা পোশাকের কয়েক জন পুলিশকর্মী এই কাণ্ড ঘটিয়েছেন। অভিযোগ, প্রাক্তন বিচারপতির পৌত্র সৌরীন্দ্রনারায়ণ রায় বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠছিলেন। সে সময় কোনও কারণ ছাড়াই আচমকা তাঁর উপর চড়াও হন দুই পুলিশকর্মী। তাঁকে মারধরও করা হয়। কোনও রকমে বাবাকে ফোন করেন তরুণ। সৌরীন্দ্রের বাবা মনুজেন্দ্রনারায়ণ হাই কোর্টের আইনজীবী।
সে সময় চেম্বারে ছিলেন। ঘটনার ব্যাপারে জানতে পেরে ছুতে আসেন। তারপর নাকি তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি। পেলভিসের বাঁ দিকের হাড় ভেঙে গিয়েছে তাঁর।বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন, মামলা দায়ের করে সব পক্ষকে নোটিস দেওয়া হোক। বুধবারই বিকেল সাড়ে চারটায় মামলাটি শুনবে আদালত।
এক দিন আগেই মধ্যপ্রদেশের ইন্দোরে অবসরপ্রাপ্ত বিচারপতি রমেশ গর্গের বাড়িতেও হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, মুখোশধারী একদল ডাকাত ঢুকে কয়েক লক্ষ টাকার নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু এইভাবে কলকাতার বুকেই বিচারপতির বাড়িতে হামলার অভিযোগ স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা। সরাসরি এই বিষয়টিতে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। প্রশ্ন উঠছে কেন এই ধরণের ঘটনা ঘটল ? কি কারণ এর পেছনে ? সমস্ত দিক খতিয়ে দেখা হবে।





