Breaking Newsআরও ≡জেলাদেশমহানগররাজ্য

রেড রোডে অসুস্থ ৩৫ পড়ুয়া! হাসপাতালে দেখতে ছুটলেন খোদ মুখ্যমন্ত্রী

রেড রোডে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয় কুচকাওয়াজের। সেখানে অংশ নেওয়া কয়েকজন পড়ুয়া হঠাইৎই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। অসুস্থ পড়ুয়াদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

জানা যাচ্ছে শুক্রবার সকালে ৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে যোগদান করেছিল পড়ুয়ারা। সেখানে রোদের কারনে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ৩৫ জন পড়ুয়া। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে ইতিমধ্যে পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে SSKM হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন উচ্চ পদমর্যাদার চিকিৎসকরাও।

কী কারণে অসুস্থ হল এই পডু়য়ারা সেই নিয়ে হাসপাতাল তরফে এখনও কিছু জানা যায়নি। প্রাথমিক ভাবে অনুমান, রোদে-তাপে এই অবস্থা হয়েছে তাদের। কারণ, এই অসুস্থ পডু়য়ারাই যোগ দিয়েছিলেন রেড রোডে আয়োজিত বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায়। সকাল থেকে একটা তপ্ত আবহ। অনুমান, আবহাওয়ার পরিবর্তনেই শরীর দুর্বল হয়ে পড়ে তাদের। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, অনেকের অবস্থা এখন স্থিতিশীল।

প্রসঙ্গত, আজ রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন পর্যটন দফতরের পক্ষ থেকে দুর্গা প্রতিমা নিয়ে একটি ট্যাবলো প্রদর্শিত হয় ৷ এছাড়াও তথ্য ও সংস্কৃতি, মহিলা ও শিশু উন্নয়ন, স্কুল শিক্ষা, শ্রম, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের পক্ষ থেকে হয় জমকালো কুচকাওয়াজ। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণে করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও ৷ তাঁদের মধ্যে কিছুজন অসুস্থ হয়ে পড়ে বলে খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button