Breaking Newsদেশ

‘অস্বস্তি হচ্ছিল’,মহাকাশে ২৪ ঘণ্টা কাটানোর পর  কী বললেন শুভাংশু?

“মেরে সাথ মেরা তিরঙা হ্যায়… জয় হিন্দ, জয় ভারত।” অ্যাক্সিওম-৪ মিশন লঞ্চের পর মহাকাশ থেকে শুভাংশু শুক্লার এটাই প্রথম বার্তা। ভারতীয় মহাকাশচারী তাঁর প্রথম বার্তায় জানান, “নমস্কার, আমার প্রিয় দেশবাসী, বহু বছর বাদে আমরা আবার মহাকাশে পৌঁছেছি। এটা একটা দারুণ উত্তেজনার সফর। আমার সঙ্গে আমার কাঁধে তিরঙা আছে।” এরপর ‘জয় হিন্দ, জয় ভারত’ বলে নিজের বক্তব্য শেষ করেন শুভাংশু শুক্লা।

মালিহাবাদ টু মিল্কি ওয়ে, শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে নিয়ে বুধবার দুপুরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছিল স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’। ইতিমধ্যে মহাকাশে প্রায় ২৪ ঘণ্টা কাটিয়ে ফেলেছেন চার নভশ্চর। সেখান থেকেই পৃথিবীর উদ্দেশে আরও এক বার বার্তা দিলেন শুভাংশু। শোনালেন মহাকাশে একটা গোটা দিন কাটিয়ে ফেলার অভিজ্ঞতা!

ভারতীয় সময় অনুযায়ী ২৫ জুন বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দেন ভারতীয় নভশ্চর। তার পর পেরিয়ে গিয়েছে ২৪ ঘণ্টা। এই মুহূর্তে পৃথিবীর কক্ষপথে রয়েছেন শুভাংশুরা। তাঁদের মহাকাশযান ‘ড্রাগন’ পৃথিবী থেকে প্রায় ৪১৩ কিলোমিটার দূরে প্রতি ঘণ্টায় প্রায় ২৬,৫০০ কিলোমিটার বেগে এগিয়ে চলেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ তাঁরা তাঁদের গন্তব্যে পৌঁছবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button