তেলেঙ্গনার পর বিস্ফো.রণে কাঁপল তামিলনাড়ু! নিহ.ত ৫

তেলেঙ্গনার পর এবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ু। মঙ্গলবার সকালে তামিলনাড়ুর শিবকাশীর জনপ্রিয় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। বাজির কারখানা হওয়ায় প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় বিস্ফোরণের পরই আগুন লেগে যায় ওই বাজি কারখানায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার কাজ চালানো হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। আপাতত এক মহিলা-সহ কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতরভাবে আহত হয়েছেন আরও চারজন। তাঁদের উদ্ধার করে বিরুধুনগর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, সোমবার সকালে তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় শিল্পতালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বি.স্ফো.রণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে। ভিতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আতঙ্কে দৌড়ে বেরিয়ে আসছেন শ্রমিকেরা। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪।
এই প্রসঙ্গে পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ বলেন, “ধ্বংসাবশেষ সরানোর সময় এখনও পর্যন্ত ৩১ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। হাসপাতালে মৃত্যু হয়েছে তিনজনের।”





