Breaking News

ফের ওড়িশায় ট্রেন দু.র্ঘটনা, লাইনচ্যু.ত সম্বলপুর-শালিমার এক্সপ্রেস

ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে বেলাইন হয় কলকাতা-সম্বলপুরগামী ট্রেন। তবে ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। দুর্ঘটনার পরেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও হতাহতের কোনও খবর নেই।

সূত্রের খবর, হাওড়ার সম্বলপুর-শালিমার এক্সপ্রেসটি বৃহস্পতিবার সকাল ৯টা ১৮ মিনিটে সম্বলপুর সিটি স্টেশন ছাড়ে। এরপর ৯টা ২২ মিনিট নাগাদ ট্রেনের একটি অসংরক্ষিত কামরার চাকা লাইনচ্যুত হয়। জানা যাচ্ছে ট্রেনটি খুব ধীর গতিতে চলার সময় গার্ড ভ্যানের পাশে থাকা একটি জেনারেল কোচের পিছনের ট্রলিটি লাইনচ্যুত হয়ে যায়।

এই ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচল সাময়িক ভাবে ব্যাহত হয়। লাইনচ্যুত কামরা থেকে যাত্রীদের নামিয়ে অন্য কামরায় তোলা হয়। পরিস্থিতি তদারকি করার জন্য বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছন। তার পর ট্রেনটিকে সম্বলপুরের উদ্দেশে রওনা করানো হয়।

প্রসঙ্গত, গত কয়েক বছরে একাধিক বড় ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে ওড়িশা। মৃত্যু হয়েছে একাধিক। চলতি বছর মার্চেও কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়া ঢোকার পর কামাখ্যা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পড়ে। মৃত্যু হয় একজনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button