ব্যালকনি থেকে ঝাঁ.প! আ.গু.নে ঝল.সে মৃ.ত্যু বাবা ও ২ সন্তানের

ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা রাজধানীতে। দিল্লির দ্বারকার সাপথ সোসাইটিতে মঙ্গলবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আগুনে ঝলসে মৃত্যু হল এক বাবা ও তাঁর দুই সন্তানের। মৃত বাবার নাম যশ যাদব (৩৫)। তাঁর ১০ বছর বয়সি এক ছেলে ও এক মেয়ে আগুন থেকে বাঁচতে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে প্রাণ হারায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

দমকল সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ আগুনের সূত্রপাত হয়, শপথ সোসাইটির সপ্তম তলার একটি ফ্ল্যাটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। মোট ৮টি ফায়ার টেন্ডার ও স্কাইলিফট পাঠানো হয় উদ্ধার কাজে। যশ যাদব ও তাঁর দুই সন্তান আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে ব্যালকনি থেকে ঝাঁপ দেন। ভয়ঙ্কর আহত শিশুদেরকে নিয়ে যশ যাদব হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তিনজনকেই মৃত ঘোষণা করা হয়। যদিও মৃত যশ যাদবের স্ত্রী এবং বড় ছেলে কোনও ক্রমে প্রাণে বেঁচে যান। তাঁদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কীভাবে ঘটল তা সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তদন্ত চলছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।





