Breaking Newsভিডিও

ভয়াবহ পথ দুর্ঘটনা নাসিকে! গাড়ি ও বাইকের সংঘর্ষে মৃ*ত ৭

মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ পথ দুর্ঘটনা। গাড়ি এবং বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে সাত জনের। গুরুতর আহত অবস্থায় আরও ২। মূলত চালকের ভুলেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নাসিকের ভানি-ডিন্ডোরি রোডে চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাইককে আচমকা ধাক্কা মারে। তারপরই বাইক এবং গাড়িটি পাশের একটি খালে গিয়ে পড়ে। তীব্র শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্য উদ্ধারকারী দল।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৭ জনের মৃতদেহ। এছাড়া আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, তাদের অবস্থা সংকটজনক। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ড্রাইভারের ভুলের কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

এই প্রসঙ্গে নাসিক পুলিশের এক কর্তা বলেন, “মর্মান্তিক একটি ঘটনা। ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। আমরা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালকের ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button