দিল্লিতে বাঙালি পরিবারকে নৃশং.স মার.ধর,তীব্র নিন্দায় মুখ্যমন্ত্রী!

ফের ভিনরাজ্যে বাঙালি নির্যাতনের অভিযোগ। নয়াদিল্লির গীতা কলোনিতে এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও দেড় বছরের শিশুকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ওই শ্রমিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, শিশুটিকে নগ্ন করে মারধর করা হয়েছে, কানের ভিতরে চোটও পেয়েছে সে—চিকিৎসকেরা বলছেন, শ্রবণশক্তি হারানোর আশঙ্কাও রয়েছে। স্ত্রীকেও থানায় তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে, শরীরের একাধিক অংশে চোট, এমনকি পোশাকও কেড়ে নেওয়ার অভিযোগ।
ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X হ্যান্ডেলে শেয়ার করা ৪৭ সেকেন্ডের ভিডিওতে তিনি লিখেছেন— “দেখুন, দিল্লি পুলিশ কী নিষ্ঠুরভাবে মারছে এক শিশু ও তার মাকে! ভাষা সন্ত্রাসে শিশুও রেহাই পাচ্ছে না। দেশকে কোথায় নিয়ে যাচ্ছে এরা?”
গত কয়েক মাস ধরেই পরপর রাজ্যে বাংলার শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠছে। প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে মুখ্যমন্ত্রী নিজে নেতৃত্ব দিচ্ছেন।
সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের পদযাত্রায় অংশ নেবেন তিনি। অন্যদিকে, অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি— “সংবিধান মেনেই ব্যবস্থা নেওয়া হবে,” জানিয়েছেন দুর্গাপুরের সভা থেকে।





