রাজ্য

নবদ্বীপের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের সিপিএম সদস্যের তৃণমূলে যোগ

এবার সিপিএমে ভাঙন নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জে। নবদ্বীপ বিধানসভা এলাকায় তৃণমূলে যোগদান করলেন সিপিএমের এক পঞ্চায়েত সদস্য। বুধবার সন্ধ্যায় বিজেপি পরিচালিত স্বরূপগঞ্জ পঞ্চায়েতের সিপিএমের নির্বাচিত সদস্য মিসরুব্বা বিবি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমানকৃষ্ণ সাহা। এদিন মিসরুব্বার স্বামী দীর্ঘদিনের সিপিএম কর্মী মামুদ হোসেনও এলেন তৃণমূলে।উল্লেখ্য, ২৬ আসন বিশিষ্ট স্বরূপগঞ্জ পঞ্চায়েতটিতে বিজেপি ১০টি, তৃণমূল ১০টি এবং সিপিএম ৬টি আসনে জয়ী হয়েছিল। ভোটাভুটির মাধ্যমে বোর্ড দখল করে বিজেপি।

বামেদের তিন সদস্যের সমর্থন নিয়ে বিজেপি পেয়েছিল ১৩টি ভোট। অন্যদিকে তৃণমূল পেয়েছিল ১০টি। এই বছরের প্রথম দিনেই বিজেপি পরিচালিত স্বরূপগঞ্জ পঞ্চায়েতের নির্বাচিত বিজেপির দুই সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পরে আরও এক বিজেপি পঞ্চায়েত সদস্য পিংকি মণ্ডল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিন সিপিএমের এই সদস্য তৃণমূলে যোগ দিলেন। সিপিএমের আসন ৬ থেকে কমে দাড়াল পাঁচে। বিজেপির আসন সংখ্যা ৭। তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button