Breaking Newsঅন্যান্যআরও ≡ক্রিকেট

দ্বিতীয় দিনের শেষে 218 রানে এগিয়ে অস্ট্রেলিয়া

#WTCFinal #AUSvSA #ICC

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দু’দিনে পড়ল
২৮ উইকেট। দ্বিতীয় দিনেও চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে সাউথ আফ্রিকাকে অলআউট করে দিল অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট নিলেন প্যাট কামিন্স। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে ৮ উইকেটে তুলেছে ১৪৪ রান। সাউথ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাডা ও নুঙ্গি এনগিডি।

প্রথম ইনিংসে ৭৪ রানের লিড পেয়েছিল অস্ট্রেলিয়া। এই উইকেটে যার গুরুত্ব অনেক বেশি। কিন্তু সেই লিডের সুবিধা খুব একটা কাজে লাগাতে পারল না তারা। দ্বিতীয় ইনিংসেও ব্যাটারেরা ব্যর্থ। প্রথম ইনিংসে তবু স্টিভ স্মিথ ও বিউ ওয়েবস্টার অর্ধশতরান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে সেটাও হল না। অস্ট্রেলিয়ার প্রথম ছয় ব্যাটারের মধ্যে মার্নাশ লাবুশেন ২২ ও স্মিথ ১৩। এছাড়া কেউ দুই অঙ্কে পৌঁছোতে পারেননি। ৭৩ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল তাদের। সেই সময় দক্ষিণ আফ্রিকার থেকে ১৪৭ রান এগিয়ে ছিল তারা। অস্ট্রেলিয়াকে অল আউট করার সুযোগ পেয়েছিলেন টেম্বা বাভুমারা। কিন্তু সেখান থেকে প্রত্যাবর্তন হল অসিদের। কেন তারা ক্রিকেটে এত শক্তিশালী তা আরও এক বার দেখাল অস্ট্রেলিয়া। অষ্টম উইকেটে ৬১ রানের জুটি হল অ্যালেক্স ক্যারে ও মিচেল স্টার্কের মধ্যে। প্রথম ইনিংসে ভাল শুরু করেও বাজে শট খেলে আউট হয়েছিলেন ক্যারে। এই ইনিংসে দায়িত্ব নিয়ে খেললেন তিনি। তাঁকে সঙ্গ দিলেন স্টার্ক। দুই ব্যাটার দলের লিড ২০০ পার করালেন। দিনের শেষ দিকে ৪৩ রান করে আউট হলেন ক্যারে। স্টার্কও আউট হতেন। শেষ ওভারে তাঁর ক্যাচ ছাড়েন মার্কো জানসেন। দ্বিতীয় দিনের শেষে 218 রানে এগিয়ে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও লর্ডসে সাধারণত তৃতীয় ও চতুর্থ দিনের পিচ ব্যাটিংয়ের জন্য সবচেয়ে ভাল। তাই যদি তৃতীয় দিন অস্ট্রেলিয়ার বাকি দুই উইকেট দক্ষিণ আফ্রিকা তাড়াতাড়ি ফেলে দিতে পারে তা হলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button