Blog

আগামী নির্বাচনে ট্রাম্পের মুখোমুখি ইলন মাস্ক! মার্কিন রাজনীতিতে আত্মপ্রকাশ ‘আমেরিকান পার্টি’-র

আমেরিকার রাজনীতিতে চলে এসেছে নতুন দল। এই নতুন দলের নাম ‘আমেরিকা পার্টি। যা আমেরিকার ২০২৬ সালের ‘মিড-টার্ম ইলেকশন’- প্রতিদ্বন্দ্বিতা করবে। আমেরিকার মানুষকে ‘প্রকৃত স্বাধীনতা’ এনে দেওয়া এই নতুন দলের লক্ষ্য বলে জানিয়েছেন দলের প্রবর্তক ইলন মাস্ক।

তুমুল বিতর্কের মাঝেই বিগ বিউটিফুল বিল-এ সই করেছেন ট্রাম্প। ঠিক তার পরেই, এক সময়ের ট্রাম্প ঘনিষ্ঠ মাস্ক সাফ জানিয়ে দিলেন, আর নির্বাচনে ট্রাম্পের সহযোগিতা নয়, বরং এবার তাঁর বিপক্ষে লড়বেন তিনি। শনিবার এক্স হ্যান্ডেলে নতুন দলের ঘোষণা করে মাস্ক লেখেন, “আজ ‘আমেরিকা পার্টি’ তৈরি হল আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে। আমরা একদলীয় রাজনৈতিক ব্যবস্থায় বাস করি, এটা গণতন্ত্র নয়”।

দল ঘোষণার পর মাস্ককে সমাজমাধ্যমে প্রশ্ন করা হয়েছিল, ২০২৬ না ২০২৮, কোন ভোটে তিনি নতুন দল নিয়ে লড়াই করতে চান? মাস্ক দুই শব্দে উত্তর দিয়েছেন। লিখেছেন, ‘‘নেক্স‌ট ইয়ার (আগামী বছর)’’। অর্থাৎ, ২০২৮ পর্যন্ত অপেক্ষা করতে চান না তিনি। ২০২৬ সালের ‘মিড-টার্ম ইলেকশন’-এই লড়বে মাস্কের ‘আমেরিকা পার্টি’।

প্রসঙ্গত, ট্রাম্প এবং মাস্কের সম্পর্কের অবনতির সূত্রপাত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’কে কেন্দ্র করে। যে বিলের উদ্দেশ্য কর ও সরকারের ব্যয় সংকোচ। শুরু থেকেই এই বিলের ঘোর বিরোধী এলন মাস্ক। গত সোমবার মার্কিন সেনেটে আলোচনা হয় এই বিল। এর পরই সুর চড়িয়ে টেসলা কর্তা জানান, এই বিল পাশ হলে মার্কিন রাজনীতিতে এক নতুন দল খুলবেন তিনি। সেই কথামত আত্মপ্রকাশ করল ‘আমেরিকান পার্টি’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button