ফাইনালে বৃষ্টির আশঙ্কা? WTC ফাইনালের দল ঘোষণা অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার

বুধবার লর্ডসে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৫ সালের চ্যাম্পিয়নশিপে এবার মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচের একদিনের আগেই প্রথম একাদশ ঘোষণা দক্ষিণ আফ্রিকার। ৬ ব্যাটার, ১ অলরাউন্ডার ও ৪ বোলার কম্বিনেশনে দল সাজিয়েছে প্রোটিয়ারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকার মিডিল অর্ডারের অন্যতম প্রধান স্তম্ভ হেনরিক ক্লাসেনের অবসর নেওয়ার ধাক্কা হলেও, আইসিসি ট্রফি জয়ের খরা কাটাতে বদ্ধপরিকর দক্ষিণ আফ্রিকা।
এদিকে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করবেন মার্নাস লাবুশেন এবং উসমান খাওয়াজা। সদ্য আরসিবির হয়ে আইপিএল খেতাব জেতা জশ হ্যাজেলউডও চোট সারিয়ে অজ়ি একাদশে ফিরেছেন। অস্ট্রেলিয়ার এই দলে আইসিসি ট্রফি জয়ের প্রচুর অভিজ্ঞতা এবং দক্ষতা উভয়ই রয়েছে। বিগত দুই বছরে প্যাট কামিন্সের দল কোনও টেস্ট সিরিজ় হারেনি। দুরন্ত ফর্মে রয়েছেন তাঁরা। শেষবার ইংল্য়ান্ডে বছর দুই আগে খেলতে নেমে অ্যাসেজ রিটেন করেন কামিন্সরা।
যদিও ফাইনালে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস, টেস্টের পাঁচ দিনই আকাশ মেঘলা থাকবে। দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। বাকি চার দিনও বৃষ্টি হতে পারে। পাঁচ দিনের এই ম্যাচ যদি ভেস্তে যায়, বা ড্র হয় তা হলে কোন দল চ্যাম্পিয়ন হবে? তার জন্য আলাদা নিয়ম রয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির।
দক্ষিণ আফ্রিকা
এডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুলডার, ট্রিস্টান স্টাবস, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ এবং লুঙ্গি এনগিডি।
অস্ট্রেলিয়া
উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হ্যাজেলউড





