Breaking Newsদেশ

ফের হকি খেলোয়াড়ের গ.ণ.ধ.র্ষ.ণ ওড়িশায়

ওড়িশায় ফের ধর্ষণের অভিযোগ উঠল। এর আগে কলেজ পড়ুয়া, এবার হকি প্লেয়ার। একের পর এক এমন ঘটনায় মুখ পুড়ছে ওড়িশা সরকারের। গোটা ঘটনার বিষয় জানা যাচ্ছে, গত ২ বছর ধরে ওখানেই ওই তরুণী হকি প্রশিক্ষণ নিত। ১৫ বছর বয়সি ওই কিশোরী স্থানীয় এক স্টেডিয়ামে প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার সময় অভিযুক্তেরা তাকে অপহরণ করেন বলে অভিযোগ। এর পরে তাকে নিয়ে যাওয়া হয় এক হোটেলে। অভিযোগ, সেখানেই গণধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত দুই কোচ-সহ চার জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, জজপুর জেলায় ওই হকি প্লেয়ার গত ৩ জুলাই সন্ধ্যায় স্টেডিয়ামে প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরছিল। তখনই মাঝরাস্তা থেকে তাকে জোর করে তুলে নিয়ে যান অভিযুক্তেরা। তাঁদের প্রত্যেকেরই বয়স ৩০-এর কোঠায়। জানা যায়, এরপরেই রাস্তা দিয়ে জোর করে ওই তরুণীকে অপহরণ করে তার হকি কোচ এবং তার দলবল। ওই তরুণীকে নিয়ে যাওয়া হয় একটি হোটেলে।

তারপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই উঠতি হকি খেলোয়াড় বাধা দেওয়ার চেষ্টা করলে তার প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। এমনকি পরিবারের কাউকে ঘটনার কথা না জানানোর জন্যও বিভিন্ন ভাবে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

সম্প্রতি ওই নির্যাতিতা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। তার পরেই ঘটনার কথা প্রকাশ্যে আসে। গত রবিবার নাবালিকার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭০(২) ধারায় গণধর্ষণের অভিযোগ-সহ অন্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নির্যাতিতার বয়ানও রেকর্ড করা হয়েছে। শীঘ্রই তার ‘মেডিক্যাল টেস্ট’ করানো হবে বলেও জানিয়েছে পুলিশ।আদালতে মহিলা বিচারকের সামনে গোপ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button