ভয়াবহ বিমান দুর্ঘ.টনা.য় মৃ.ত্যু.ই হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর! জানিয়ে দিলেন পুলিশ ডিজি


আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যুই হয়েছে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। ঘনিষ্ঠদের এ কথা জানিয়েছেন সে রাজ্যের পুলিশের ডিজি। যদিও সরকারি ভাবে রূপানির মৃত্যুর খবর এখনও ঘোষণা করা হয়নি।
গুজরাটের মেঘানিনগরে বিমান দুর্ঘটনা। এআই১৭১ নম্বরের এই বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে আমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে।টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানট। ২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন ওই বিমানে। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ ব্রিটিশ এবং একজন কানাডার নাগরিক। বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ।

জানা যাচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও সওয়ার ছিলেন বলে জানা যাচ্ছে। লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। সেক্ষেত্রে তাঁর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত ২০১৬ সালের আগস্ট মাস থেকে ২০২১-এর সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন রূপানি। ২০২২ নির্বাচনের আগে পদত্যাগ করেন তিনি।





