Breaking Newsঅন্যান্যআরও ≡জেলাদেশমহানগর

৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার সাঁতারু বুলার চুরি যাওয়া পদ্মশ্রী! গ্রেফতার ১

বড়সড় সাফল্য রাজ্য পুলিশের। ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার সাঁতারু বুলার চুরি যাওয়া পদ্মশ্রী! সেইসঙ্গে একজনকে আটক করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছে। পদক ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বুলা চৌধুরী।

সূত্রের খবর, হিন্দমোটরের দেবাইপুকুর রোডে বুলা চৌধুরীর আদি বাড়ি। বর্তমানে সপরিবারে বুলা চৌধুরী কলকাতার কসবায় ফ্ল্যাটে থাকেন। তাই তাঁর আদি বাড়ি ফাঁকাই থাকে। মাঝেমধ্যে উত্তরপাড়ার এই বাড়িটি দেখাশোনা করেন বুলার ভাই মিলন চৌধুরী। তিনি কিছুটা দূরে থাকেন। স্বাধীনতা দিবসে ছুটি ছিল মিলনের। দিদির নির্দেশমতো এদিন তিনি ঘর পরিষ্কার করাতে যান। বাড়িতে ঢুকে তাজ্জব হয়ে যান। দেখেন পিছনের দিকে থাকা গেট ভাঙা। ঘর লণ্ডভণ্ড। বুলা চৌধুরীর জেতা মেডেল, স্মারক সব চুরি গিয়েছে। শুধু তাই নয়। বাথরুমের কল, ঠাকুরের জিনিসপত্র, লক্ষ্মীর ভাঁড়ও চুরি হয়ে গিয়েছে। ফাঁকা বাড়ি থেকে পদ্মশ্রী স্মারক-সহ সমস্ত পদক চুরি হয়ে গিয়েছে শুনে কেঁদে ফেলেন তিনি।

প্রায় সঙ্গে সঙ্গে উত্তরপাড়া থানায় অভিযোগ জানান। অভিযোগ শুনে বুলার বাড়িতে গিয়েছিলেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল,এসিপি আলি রাজা, ডিসিপি অর্ণব বিশ্বাস প্রমুখ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে কয়েক জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি শুক্রবার সিআইডির ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল বুলার বাড়িতে গিয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করে, ছবিও তোলেন।

পাশাপাশি উত্তরপাড়া থানার পুলিশ কয়েকজন দুষ্কৃতীকে আটকও করে। সূত্রের খবর, তাদেরই একজন পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতভর অভিযান চালিয়ে খোয়া যাওয়া প্রায় সমস্ত জিনিস উদ্ধার করেছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button