Breaking Newsমহানগর

ফের কলকাতায় কলেরাতঙ্ক! আ.ক্রান্ত পিকনিক গার্ডেনের যুবক

ফের শহরে ফিরল কলেরাতঙ্ক। কলেরায় আক্রান্ত কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের ২৬ বছরের যুবক আফরোজ খান। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। বৃহস্পতিবার মধ্যরাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর পরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আফরোজের বাড়ি পিকনিক গার্ডেনে। সূত্রের খবর, লাগাতার বমি, পেট খারাপের মতো সমস্যায় ভুগছিলেন ওই যুবক। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই যুবক কলেরায় আক্রান্ত।

গত বছরে ঠিক এই সময়ে কলেরায় আক্রান্ত হয়েছিল পশ্চিমবঙ্গের একাধিক সাধারণ মানুষ। কলেরা মূলত জলবাহিত রোগ। যা যথেষ্ট সংক্রামকও। তাই কলকাতায় কলেরা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। আক্রান্তের পরিবার সূত্রে খবর, পুরসভা বাড়ি বাড়ি যে নলবাহিত জল আসে, মূলত সেটাই পান করেন তাঁরা। তবে কলেরার জীবাণু কী ভাবে ওই যুবকের শরীরে ঢুকল, তা অবশ্য স্পষ্ট নয়। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ এই প্রসঙ্গে বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

জানা গিয়েছে, তাঁর শরীরে বিভিন্ন ধরণের উপসর্গ রয়েছে। বমি, পেট যন্ত্রণার পাশাপাশি, কিডনিতেও একাধিক সমস্যা দেখা যায়। এর পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, ৬৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিজনলাল মুখ্যোপাধ্যায় এই বিষয়ে জানান, ‘বিষয়টি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখব।’ অন্যদিকে, হাসপাতাল সূত্রে খবর, ওই যুবকের মেডিক্যাল রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হবে। কারণ কলেরা ‘নোটিফায়েড ডিজজ’। আক্রান্তের হদিশ পাওয়া গেলে তা নথিবদ্ধ করাই নিয়ম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button