Breaking NewsPOLITICSরাজ্য

মমতার প্রতিবাদের জের! ত্রুটিপূর্ণ রিপোর্ট সরিয়ে নতুন মানচিত্র আপলোড নীতি আয়োগের

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের জেরে এবার নিজেদের ত্রুটি সংশোধন করতে বাধ্য হল নীতি আয়োগ। । বিতর্কিত মানচিত্র বদলে নতুন করে আপলোড করা হল বাংলা সংক্রান্ত বার্ষিক রিপোর্ট। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নীতি আয়োগকে চিঠি লেখেন বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রতিবাদী চিঠির পরই ক্রটি সম্পন্ন রিপোর্টটি সংশোধন করে আবার প্রকাশ করা হয়েছে।

কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের সর্বোচ্চ মঞ্চ হল নীতি আয়োগ। অথচ সেই নীতি আয়োগের বার্ষিক রেকর্ডে বিতর্কিত ভুল প্রকাশ্যে আসে মঙ্গলবার। বাংলা সংক্রান্ত নীতি আয়োগের রিপোর্টের যে প্রচ্ছদ তৈরি হয়েছিল সেই প্রচ্ছদের ম্যাপে বাংলাকে দেখানো হয় বিহারের জায়গায়। এই ‘বিতর্কিত ভুল’ নিয়ে স্বাভাবিকভাবেই সরব হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শুধু তৃণমূল নয়, রাজ্য সরকারের তরফেও ক্ষোভ প্রকাশ করা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সনকে চিঠি লিখে অবিলম্বে ওই ভুল সংশোধন করার দাবি জানান। অবশেষে বিতর্কিত মানচিত্র বদলে নতুন করে আপলোড করা হল বাংলা সংক্রান্ত বার্ষিক রিপোর্ট।

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, “ভারতের প্রথম সারির নীতি নির্ধারক সংস্থার সরকারি নথিতে এই ভুল অনিচ্ছাকৃত বা ব্যবহারিক ভুল হতে পারে না। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতি অসম্মানের প্রতিফলন। নীতি আয়োগের নথিতে এই মহাবিভ্রান্তিকর তথ্য সংস্থার অধ্যাবসায় এবং রাজ্যগুলির প্রতি সম্মানের ঘাটতির প্রমাণ।” মুখ্যমন্ত্রীর দাবি ছিল, অবিলম্বে নীতি আয়োগকে এ বিষয়ে ক্ষমা চাইতে হবে। এবং ভুল সংশোধনের ব্যবস্থা করতে হবে। মমতার এই প্রতিবাদী চিঠির জবাবে পদক্ষেপ করে ত্রুটিপূর্ণ সেই ম্যাপ সরিয়ে বাংলার সঠিক মানচিত্র আপলোড করে নীতি আয়োগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button