Breaking Newsক্রিকেটখেলা

টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত!

ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে হারের পর, দ্বিতীয় টেস্টে প্রথম দিনে ভালো লড়াই টিম ইন্ডিয়ার। এদিন টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারতীয় দলে তিনটে পরিবর্তন করা হয়েছে। সম্পূর্ণ ফিট না হওয়ায় প্রথম একাদশে নেই বুমরাহ। তার বদলে দলে এসেছেন বাংলার দলের ক্রিকেটার আকাশদীপ। আগের টেস্টে অভিষেক হওয়া সাঁই সুদর্শনের জায়গায় দলে এসেছেন নীতীশ কুমার রেড্ডি। আর শার্দূল ঠাকুরের জায়গায় দলে অতিরিক্ত স্পিনার বাড়িয়ে আনা হয়েছে ওয়াশিংটন সুন্দরকে।

তবে এদিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ রানেই ফিরে যান অভিজ্ঞ কেএল রাহুল। এরপর করুন নায়ারকে সঙ্গে নিয়ে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন যশস্বী জয়সওয়াল। তবে ৩১ রানে করুন নায়ারকে ফিরিয়ে দেন ক্রিস ওকস। অন্যদিকে হাফসেঞ্চুরি করে ৮৭ রানে বেন স্টোকসের বলে আউট হন যশস্বী।

এরপর ঋষভ পন্থ ও শুভমান গিলের দুর্দান্ত যুগলবন্দি। কিন্তু শোয়েব বসিরের বলে ২৫ রানে ফিরে যান পন্থ। এই টেস্টে সুযোগ পেলেও ক্রিস ওকসের বলে ১ রানে আউট হয়ে যান নীতীশ কুমার রেড্ডি।জাদেজাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করলেন অধিনায়ক শুভমান গিল। দিনের শেষে ২১৬ বলে ১১৪ রানে অপরাজিত অধিনায়ক শুভমান।

অন্যদিকে ৪১ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। দিনের শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ৩১০। ফলে টেস্টের দ্বিতীয় দিনে ভারতের টার্গেট থাকবে দলের রান অন্ততপক্ষে সাড়ে চারশো রানে নিয়ে যাওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button