Breaking Newsমহানগর

উল্টোডাঙায় ভয়া.বহ ডা.কা.তি! লুঠ হয় প্রায় কোটি টাকার গয়না

শহরে ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা। উল্টোডাঙা থানা থেকে মাত্র ৩০০ মিটার দূরে ঘটেছে এই ঘটনা। জানা যাচ্ছে উল্টোডাঙার ওই বাড়িতে সন্তানদের সঙ্গেই থাকেন বৃদ্ধ বাজাজ দম্পতি। প্রতিদিনের মতোই ৮ জুন রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমোতে যান তাঁরা। সকালে ঘুম থেকে উঠে মাথায় হাত। বৃদ্ধ দম্পতির ঘুমের সুযোগ নিয়ে কোটি টাকার গয়না নিয়ে পলাতক দু.ষ্কৃ.তী.রা।

বাড়ির জানলার গ্রিল কেটে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে তারা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের কথায়, বাড়ির কাছে থানা। কাছেই মেন রোড। তা সত্ত্বেও কীভাবে এই ঘটনা? পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button