রাজ্য
মুখ্যমন্ত্রীর বাড়ির পথে আটক চাকরিহারা শিক্ষকদের একাংশ

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে মঙ্গলবার স্পষ্ট জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নতুন করে বিক্ষোভে নামেন চাকরিহারারা। ইউনাইটেড টিচিং এন্ড নন টিচিং ফোরাম এর পক্ষ থেকে বুধবার চাকরিহারা শিক্ষকদের একাংশ হাজরা মোড় থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন।

মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে যাওয়ার পথে আটক হলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বিক্ষোভকারীদের পুলিশি ধরপাকড়। প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের। ঘটনাকে কেন্দ্র করে হাজরা মোড়ে তীব্র উত্তেজনাও ছড়ায়।
বিক্ষোভ দেখাচ্ছেন ‘নট স্পেসিফিক্যালি টেন্টেড’-দের একাংশ। যাঁরা স্কুলে যেতে পারছেন না, তাঁরা বেতনও পাচ্ছেন না। তাঁদেরই একাংশ বুধবার সকালে কালীঘাটের অদূরে হাজরা মোড়ের সামনে বিক্ষোভ দেখান।





