Breaking Newsআবহাওয়া

নিম্নচাপের ভ্রুকুটি, বাড়ছে প্লাবনের আশঙ্কা, কেমন থাকবে আবহাওয়া?

সপ্তাহের ব্যস্ত দিনের সকাল থেকেই আকাশ কালো করে বর্ষণ। মঙ্গলের সকালে অঝোর বারিধারা সঙ্গে নিয়ে ঘু ভেঙেছে শহর কলকাতার। এদিকে, নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। ভাসছে কলকাতা, জলমগ্ন শহরতলিও। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরতে গিয়ে হাঁটুজল পেরতে হয়েছে অনেককেই। ছাতা মাথায় দিয়েও রক্ষা হচ্ছে না। রাস্তা থেকে ট্রেন লাইন, জল জমার দুর্ভোগ সর্বত্র। সাধারণ মানুষের প্রশ্ন, কতদিন চলবে এই জল যন্ত্রণা? পরিস্থিতি কি আরও খারাপ হতে পারে?

আবহাওয়া দফতর বলছে, গাঙ্গেয় পশ্চিমঙ্গের উপর রয়েছে নিম্মচাপ। তার ফলে আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির জলছবি কেমন থাকবে? কেমন থাকবে, উত্তরবঙ্গের আবহাওয়া? বর্ষণের সম্ভাবনা কোন কোন জেলায়? দেখে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া- গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপটির অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক। এবার এইটি খুব ধীরে ধীরে এগোবে ঝাড়খন্ড এবং উত্তর ছত্রিশগড়ের দিকে। এদিকে, আজ দক্ষিণবঙ্গের তিন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, দক্ষিণবঙ্গে আজ বেশ কিছু জেলার কিছু অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বলা হচ্ছে, মঙ্গলবার বিকেল থেকে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যেতে পারে, কমতে পারে বৃষ্টি। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কমবে, নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে শনিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button