কলকাতার দুই প্রান্তে উদ্ধার জোড়া মৃ.ত.দে.হ

একই দিনে জোড়া দেহ উদ্ধার হল কলকাতায়। যেই মৃতদেহ উদ্ধারে রহস্য ঘনাচ্ছে ক্রমাগত। দক্ষিণ কলকাতার শরৎ বোস রোডে এবং উত্তর কলকাতার কাশীপুরে দুই ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে শরৎ বোস রোডের ফুটপাতের উপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। ফুটপাতের উপর পরিত্যক্ত একটি কার্টেনের উপর দেহটি পড়ে ছিল। দেহের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্ত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কালীঘাট থানার পুলিশ। কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, সেই কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে। ওই এলাকায় কী ভাবে ওই ব্যক্তির দেহ এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থল এবং তার আশপাশের দোকান এবং রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ ক্ষতিয়ে দেখছে পুলিশ।
অন্য দিকে কাশিপুর থেকেও উদ্ধার হয়েছে মৃতদেহ, কাশীপুরে এক বাড়ির নীচ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয় মঙ্গলবার সকালে। ওই বাড়িতে কাজ চলছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ওই বহুতলের কোনও এক তলা থেকে নীচে পড়ে মৃত্যু হয়েছে ব্যক্তির। তবে মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।





