Breaking NewsPOLITICSরাজ্য

বড় সিদ্ধান্ত তৃণমূল সুপ্রিমোর, সুদীপের জায়গায় মনোনীত অভিষেক

বড় সিদ্ধান্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। নতুন দায়িত্ব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে তৃণমূল লোকসভায় সংসদীয় দলের নেতা হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মনোনীত হয়েছেন তিনি।

সোমবার দিল্লিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয় দলের সাংসদদের বৈঠক। সেখানে তৃণমূল লোকসভায় সংসদীয় দলের নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনোনীত করেছেন তৃণমূল সুপ্রিমো। এতদিন এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত কয়েক মাস ধরে সুদীপ অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর অসুস্থতা এতটাই গুরুতর যে, চলতি বাদল অধিবেশনে তাঁকে এক দিনও সংসদে দেখা যায়নি। সে কারনেই এই রদ বদল বলে খবর।

অপরদিকে লোকসভায় সাংসদদের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার ভার্চুয়াল বৈঠকে সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। দলেরই দুই সাংসদের মধ্যে দ্বন্দ্ব যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, সে কথাও বুঝিয়ে দিয়েছেন মমতা। আর সেই বৈঠকের পরই বড় সিদ্ধান্ত নিলেন শ্রীরামপুরের সাংসদ। বৈঠক থেকে বেরিয়েই ইস্তফা দিলেন দলের চিফ হুইপ পদে।

জানা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ থাকাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব থেকেও এদিন সরিয়ে দেওয়া হয়েছে কল্যাণকে। মমতার নির্দেশ অনুসারে, এবার থেকে দলনেতা হিসেবে দায়িত্ব সামলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রতিদিনের কার্যকলাপের সমন্বয় করবেন কাকলি ঘোষ দস্তিদার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button