Breaking Newsমহানগর

শিক্ষামন্ত্রীর আবেদনে সাড়া!প্রথম দিনেই অনলাইনে আবেদন ১০ হাজার চাকরিহারার

২৩ হাজারের বেশি নবম-দশমের জন্য বিষয়ভিত্তিক শিক্ষকের শূন্যপদ তৈরি হয়েছে। এসএসসি-কে এই শূন্যপদের সংখ্যা জানানো হয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। সকল শূন্যপদের মধ্যে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে ভৌতবিজ্ঞানে বিষয়ে। সূত্র মারফত জানা গিয়েছে, ভৌতবিজ্ঞানের জন্যে শূন্যপদ ৪৩৫২টি পাশপাশি অঙ্কের জন্য শূন্যপদ আছে ৩৯০১টি। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্যয বসু সকলকে পরীক্ষায় বসার জন্যম আবেদন জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ পরীক্ষা হচ্ছে। ওঁরা যদি সুপ্রিম কোর্টেই যেতে চান, তাহলে যেতে পারেন।’’

সোমবার রাত দশটা নাগাদ অনলাইন আবেদনের মাধ্যমে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এসএসসি সূত্রে জানা যাচ্ছে, ১০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে। সুপ্রিমের কোর্টের নির্দেশের পরে সিংহভাগ চাকরিহারা শিক্ষক অনলাইনে আবেদন করবেন না বলে জানিয়েছিলেন, সেইমত একাংশ শিক্ষক-শিক্ষিকা এখনো পর্যন্ত পরীক্ষায় বসবেন না বলে অনড় হয়ে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button