Breaking Newsআজকের রাশিফল

শ্রাবণের তৃতীয় সোমে ভাগ্য চমকাবে এই চার রাশির-

আজকে কেমন যাবে দিনটা? রাশিফল মিলিয়ে দেখে নিন স্কাই নিউজ বাংলায়-

আজ আপনার উদ্যম ও আত্মবিশ্বাস আপনাকে এগিয়ে রাখবে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন, যা ভবিষ্যতের জন্য উপকারী হবে। পারিবারিক বিষয়ে একটু ধৈর্য ধরুন, ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা শ্রেয়। অর্থব্যয়ের দিকে নজর দিন। শরীরচর্চা করলে মানসিক চাপ কমবে।

শত্রুর বিনাশ ঘটবে। কর্মস্থলে পদোন্নতি। কোনও দুর্ঘটনার কবলে পড়তে পারেন। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। সম্পত্তি নিয়ে পরিবারে ভাই-বোনের মধ্যে বিবাদ হতে পারে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। প্রেমে উষ্ণতা বাড়বে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। পিতার স্বাস্থ্য ভালো যাবে না। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন।

সপরিবারে ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। ব্যবসায় ক্ষতি হতে পারে। জমি কেনা-বেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। প্রিয় মানুষের থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা। নতুন চাকরির সুযোগ আসবে। বিদ্যার্থীদের জন্য দিনটি অশুভ। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা।

একটু আবেগপ্রবণ থাকবে। পুরনো কোনো স্মৃতি আপনার মন ছুঁয়ে যেতে পারে। ভালোবাসার মানুষটির প্রতি আন্তরিক হোন। আর্থিক দিক থেকে দিনটি মাঝারি। শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন।

পুরনো আইনি সমস্যা থেকে আজ মুক্তি পাবেন। সন্তানের কৃতিত্বে আপনি গর্ব অনুভব করবেন। স্ত্রীর সঙ্গে মতানৈক্য দেখা দেবে। দিনের শেষ ভাগে কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসায় আর্থিক লাভের মুখ দেখবেন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়।

যেকোনও সিদ্ধান্ত দুপুরের পর নিন। প্রতিবেশীর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। কর্মস্থলে কারওর দ্বারা ক্ষতি হতে পারে। নিজেকে সংযত করুন। কুবাক্য বলা থেকে নিজেকে বিরত রাখুন। সঞ্চয়ের চেষ্টা করুন। সুগারের রোগীরা চিকিৎসকের কথা মেনে চলুন। ভ্রমণের জন্য দিনটি অশুভ।

ব্যবসায় ক্ষতির আশঙ্কা। কর্মস্থলে উন্নতির সুযোগ আছে। পরিবারে অশান্তির সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা বাতিল হবে। জ্যোতিষচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ‌্যহানি ঘটাবে। বিদ‌্যার্থীদের জন‌্য শুভ সময়।

বিরক্ত বা অধৈর্য হয়ে পড়তে পারেন। বিশেষত কর্মক্ষেত্রে ছোটখাটো ভুল নিয়ে মন খারাপ হতে পারে। ভালো ব্যবহার বজায় রাখলে সমস্যার সমাধান হবে।

আর্থিক লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে। নতুন ব‌্যবসা শুরু করার জন‌্য আজকের দিনটি শুভ। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না। জ্বর ও সর্দিকাশির থেকে সাবধানে থাকুন। পিতা-মাতার শরীর নিয়ে উদ্বেগ বাড়বে। চিকিৎসায় অতিরিক্ত খরচ।

ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনও সুযোগ পেতে পারেন। সন্তানের কর্মপ্রাপ্তিতে মানসিক শান্তি। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নিজ দলে বড় পদ পেতে পারেন। চিকিৎসায় হয়রানি ও অর্থব‌্যয়। পরিবারে ছোটখাটো ভ্রমণের সুযোগ পাবেন। কাছের কেউ আপনার ক্ষতি করবে।

গুরুত্বপূর্ণ কাজ দুপুরের আগে সেরে ফেলুন। দাদার প্রতি অভিমান বাড়বে। মনঃকষ্টে ভোগার আশঙ্কা। সম্পর্ক বিচ্ছেদের যন্ত্রণা পাবেন। ট্রান্সপোর্টের ব্যবসায় বড়সড় লাভ হবে। চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচানোর চেষ্টা করুন। অভিনেতা-অভিনেত্রীরা বড় কোনও সুযোগ পাবেন। নিজের শরীরের যত্ন নিন। হৃদরোগ থেকে সাবধান।

অহেতুক বাইরের কোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। পুলিশি সমস্যায় ভোগার আশঙ্কা। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে মিটমাট করুন। কর্মস্থলে পরিশ্রম বাড়বে। ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দেবে। ছোটখাটো শারীরিক সমস‌্যায় অবশ‌্যই চিকিৎসকের পরামর্শ নিন। পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ যোগাযোগ তৈরি হবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্য সংক্রান্ত কোনও মতামত স্কাই নিউজ বাংলার নেই। স্কাই নিউজ বাংলা জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। অর্পিত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button