দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি সহ দুর্যোগের খাড়া!

কলকাতা জুড়ে এখন মেঘ বৃষ্টি এবং কখনো আবার ঝলমলে রোদ। তবে বর্ষা ঢোকার পরেই এই ছবিতেই অভ্যস্ত এখন রাজ্যবাসী। বেশ কয়েকদিন টানা এই বৃষ্টির সম্ভবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে অন্যান্য জেলার তুলনায় উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে। গত কয়েকদিন বৃষ্টির দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমে অসস্তি বেড়েছে। ভিজবে কলকাতা সহ রাজ্যের আরো বেশ কিছু জেলা।
এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া মৌসুমি অক্ষরেখা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ডের উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বরাবর বিস্তৃত। সে কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টি হতে পারে।
পাশাপাশি ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে দুই ২৪ পরগনায়। ঝাড়গ্রাম , পুরুলিয়া সহ হাওড়া হুগলি , বাঁকুড়া ছাড়াও এর একাধিক জেলায়। আজ সর্বাধিক তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রউপকূলবর্তী এলাকা গুলিতে সতর্কতা জারি করে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পাড়ার সম্ভবনা রয়েছে। একই সঙ্গে বৃষ্টির দাপটও বাড়তে পারে বলে খবর আবহাওয়া সূত্রে।
অন্যদিকে উত্তরবঙ্গেও সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শনিবার ওই জেলাগুলির পাশাপাশি দার্জিলিং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বেশ কিছু দিন এই আবহাওয়াই দেখা যাবে রাজ্য জুড়ে।





