ইয়েমেন উপকূলে ভ*য়াবহ নৌকাডুবি, মৃ*ত ৬৮, নিখোঁ*জ ৭৪

সূত্রের খবর, ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে দক্ষিণ ইয়েমেনি প্রদেশ আবিয়ানের কাছে অ্যাডেন উপসাগরে। নৌকায় ছিলেন ১৫৪ জন যাত্রী। যাঁদের মধ্যে বেশিরভাগই আফ্রিকান। মাত্র ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৯ জন ইথিয়োপিয়া ও একজন ইয়েমেনের নাগরিক। বাকিদের খোঁজে রাতভর তল্লাশি অভিযান চালানো হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত আইওএম-এর একজন মুখপাত্র। তিনি বলেন, “এই হৃদয়বিদারক ঘটনা এমন একটি বাস্তবতা তুলে ধরে যেখানে অভিবাসীরা চরম ঝুঁকিপূর্ণ যাত্রা করে, যা প্রায়শই কিছু লোভী পাচারকারীর মাধ্যমে পরিচালিত হয় যারা হতাশা ও দুর্বলতাকে পুঁজি করে তাদের শিকার করে।“
হর্ন অফ আফ্রিকা ও ইয়েমেনের মধ্যবর্তী এই সমুদ্রপথকে অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এই পথ সাধারণত মানবপাচারকারীরা ব্যবহার করে থাকে।
পাশাপাশি নিরাপদ জীবন ও কাজের সন্ধানে এই পথ দিয়ে ইথিওপিয়া এবং সোমালিয়া থেকে ইয়েমেনে প্রবেশের চেষ্টা করেন হাজার হাজার মানুষ।





