Breaking News

ফের মহানগরীতে ভাঙল বাড়ি! আ.হ.ত ২ শিশু-সহ, মোট ৬

টানা বৃষ্টির জেরে ফের শহরে বাড়ি বিপর্যয়৷ ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ৷ এই ঘটনায় ২ শিশু-সহ আহত ৬৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কাকুঁড়গাছি এলাকায়৷ আহতদের মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, শনিবার সকাল ৬টা নাগাদ কাঁকুড়গাছিতে ৩২ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি ভেঙে পড়ে। সেই চাঙড় গিয়ে পড়ে পাশের একতলা বাড়িতে। এর জেরে আহত ২ শিশু সহ আরও চার জন। তাদের উদ্ধার করে দ্রুত মানিকতলা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তারা। তবে অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

এদিন বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়িটির আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যায় পুলিশ । লোহার গার্ডেরেল দিয়ে চারিদিক ঘিরে দেওয়া হয় । কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনে যান ৷ বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলে রাবিশ দ্রুত সরিয়ে ফেলার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে কর্পোরেশনের তরফে ।

ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তি রঞ্জন কুণ্ডুও। তিনি জানান, ভেঙে পড়া দোতলার বাড়িটির দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থা ৷ সেকারণে, কর্পোরেশনের তরফে বিপজ্জনক বাড়ির নোটিশও লাগানো ছিল ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button