Breaking Newsবিদেশ

রাশিয়ার থেকে তেল কেনা বন্ধের সিদ্ধান্ত ভারতের!

রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনা বন্ধ করেছে ভারত। শুক্রবার এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের এই সিদ্ধান্তকে ‘ভালো পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন তিনি। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারত।

ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, “রাশিয়ার সঙ্গে ভারত কী করছে সেটা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। ওরা দুই দেশ নিজেদের মৃত অর্থনীতি নিয়ে আরও তলিয়ে যেতে পারে। আমরা ভারতের সঙ্গে খুব কম বাণিজ্য করি, কারণ অনেক বেশি শুল্ক ওখানে। একইভাবে রাশিয়ার সঙ্গেও আমেরিকা বাণিজ্য করে না।“ শুক্রবার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, “আমি শুনলাম ভারত নাকি আর রাশিয়া থেকে তেল কিনবে না। আপাতত এটুকুই শুনেছি, জানি না এই খবরটা সত্যি নাকি মিথ্যা। তবে এটা ভারতের পক্ষে ভালো পদক্ষেপ। দেখা যাক এবার কি হয়।”

সূত্রের খবর, গত সপ্তাহে রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনেনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল লিমিটেড। এদিকে ভারতের বিদেশমন্ত্রকের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, জাতীয় স্বার্থ এবং বাজারের পরিস্থিতি দেখে শক্তিসম্পদ আমদানি করা হয়। তবে রাশিয়ার থেকে জ্বালানি তেল কেনা বন্ধ নিয়ে কিছু জানানো হয়নি।

সম্প্রতি ভারতে লাগাতার রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে অসন্তোষ প্রকাশ করেছিল আমেরিকা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। রাশিয়া থেকে অস্ত্র এবং তেল কেনার জন্য ভারতকে আলাদা করে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button