উন্নতমানের ড্রোনে অ*স্ত্রভাণ্ডার বাড়াচ্ছে ভারত !

লড়াইয়ের ময়দানে নিজেকেই আরো শক্তিশালী করতে চাইছে ভারত। এবার নিজেদের অস্ত্রভাণ্ডার বাড়াতে চায় ভারত। ভারতীয় সেনার জন্য আরও উন্নতমানের ড্রোন এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলল প্রতিরক্ষা মন্ত্রক। অস্ত্র কেনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ৬৭ হাজার কোটি টাকার চুক্তিতে প্রাথমিক অনুমোদন দিয়েছে রাজনাথ সিংহের মন্ত্রক।

মঙ্গলবার রাজনাথের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় সংক্রান্ত সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি। সেই বৈঠকে ঠিক হয়, ৮৭টি সশস্ত্র ড্রোন কেনা হবে। এই ড্রোনের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করবে একটি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি। সেই ড্রোনগুলি তৈরি হবে ৬০ শতাংশ দেশীয় উপকরণ দিয়ে। মাঝারি-পাল্লার দীর্ঘ সহনশীলতা (ম্যাল) সম্পন্ন এই সশস্ত্র ড্রোনগুলি ভারতের জন্য খুবই গুরত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞেরা।
সেই বৈঠকে ঠিক হয়, ৮৭টি সশস্ত্র ড্রোন কেনা হবে। এই ড্রোনের জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করবে একটি ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি। সেই ড্রোনগুলি তৈরি হবে ৬০ শতাংশ দেশীয় উপকরণ দিয়ে। মাঝারি-পাল্লার দীর্ঘ সহনশীলতা (ম্যাল) সম্পন্ন এই সশস্ত্র ড্রোনগুলি ভারতের জন্য খুবই গুরত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞেরা।
শুধুমাত্র ড্রোন নয়, ভারত আরও ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনারও পরিকল্পনা করেছে। দুনিয়ার দ্রুততম ক্রুজ় ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম হল ব্রহ্মস। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই সুপারসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছেন এ দেশের প্রতিরক্ষা গবেষকেরা। এর চারটি মূল শ্রেণি রয়েছে। যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, যুদ্ধবিমান এবং স্থলবাহিনীর লঞ্চার থেকে শত্রুর উপর ‘ব্রহ্মস’ ছুড়তে পারে সেনা। বর্তমানে যে কোনও যুদ্ধ বা সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ড্রোন। তার চাহিদাও বাড়ছে দিনে দিনে।





