Breaking Newsমহানগররাজ্য

ছাব্বিশের আগে শেষ ২১শে জুলাই! কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?

একটি দিন, একটি মঞ্চ, একটি বার্তা — আর তার টানে গোটা বাংলা ছুটে এসেছে কলকাতার বুকে। ২৬ এর ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঠিক কী বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর সকলের। ধারণা করা হচ্ছে বাঙালিদের ওপর কেন্দ্রীয় বঞ্চনা মুখ্যমন্ত্রীর মূল হাতিয়ার। পাশাপাশি ২৬এর রণনীতি তৈরি হতে পারে শহিদ সমাবেশ থেকে।

গত কয়েকদিন ধরে বারবার সামনে এসছে ভীনরাজ্যে বাঙালি হেনস্থার ছবি। একাধিক জায়গায় বাংলাদেশের নাগরিক সন্দেহে হেনস্থার শিকার হতে হয়েছে পশ্চিমবঙ্গের নাগরিককে। এই নিয়ে আগেই সুর চরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার ২১শের সমাবেশ থেকে ফের এই নিয়ে কেন্দ্রকে কড়া আক্রমণ শানাতে পারেন মুখ্যমন্ত্রী।

এছাড়া একশো দিনের প্রকল্পের কাজ, বাংলার বাড়ির টাকা আটকে দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে বরাবর সরব তৃণমূলর। তবে তা সত্ত্বেও রাজ্যে থমকে নেই উন্নয়ন। শ্রমিকদের সুরাহায় একশো দিনের কাজে কর্মদিবস বাড়িয়েছে রাজ্য সরকার। আর বাংলার বাড়ি প্রকল্পের টাকাও ইতিমধ্যে পেতে শুরু করেছেন উপভোক্তারা। সেই নিয়ে বিশেষ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী।

অপরদিকে ভোটার লিস্ট নিয়েও বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটব্যাঙ্ককে মজবুত করতে রাজ্যে নাকি অবাধ অনুপ্রবেশ বেড়েছে, উঠেছে এমনই অভিযোগ। তবে সে অভিযোগ কার্যত সারবত্তাহীন। কারণ, সীমান্তের নিরাপত্তার দায়িত্ব বিএসএফের। তাই অনুপ্রবেশ হওয়া মানে নিরাপত্তায় ফাঁকফোকর রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button